আমাদের সম্পর্কে

Raninagar Organization হলো একটি মানবিক ও সামাজিক প্ল্যাটফর্ম, যেখানে মানুষের কল্যাণে কাজ করাই আমাদের মূল লক্ষ্য। আমাদের মূল উদ্দেশ্য হলো : রক্তদানের মাধ্যমে জীবন বাঁচানো এবং সমাজে একে অপরের পাশে দাঁড়ানোর মানসিকতা গড়ে তোলা।

রক্তদানের প্ল্যাটফর্ম

রক্তদান একটি মহৎ ইবাদত। অনেক সময় দুর্ঘটনা, অপারেশন, প্রসূতি মা বা মারাত্মক অসুস্থ রোগীর জন্য হঠাৎ রক্তের প্রয়োজন হয়ে পড়ে। তখন পরিবার-পরিজন হন্যে হয়ে রক্ত খুঁজতে থাকে। ঠিক এমন কঠিন সময়ে মানুষকে সাহায্য করার জন্যই www.raninagar.org ওয়েবসাইটের মাধ্যমে এই সংগঠন কাজ করছে।

এই প্ল্যাটফর্মে রক্তদাতা হিসেবে রেজিস্ট্রেশন করলে আপনার নাম, রক্তের গ্রুপ, যোগাযোগের তথ্য সংরক্ষিত থাকবে। ফলে কারও রক্তের প্রয়োজন হলে দ্রুত সেই ডোনার লিস্ট থেকে আপনার সঙ্গে যোগাযোগ করা যাবে।

বর্তমানে এই সেবা নওগাঁ জেলার, রাণীনগর ও আত্রাই উপজেলার মানুষের জন্য উন্মুক্ত করা হয়েছে। ধীরে ধীরে আমরা এ কার্যক্রম আরও বিস্তৃত করার চেষ্টা করব।

আমাদের স্বপ্ন হলো

Raninagar Organization হলো আমাদের মানবিক উদ্যোগের কেন্দ্রবিন্দু, যেখানে খুব সহজেই রক্ত খুঁজে পাওয়া যায় এবং স্বেচ্ছায় রক্তদাতা হিসেবে নাম নিবন্ধন করা যায়।

আসুন, সবাই মিলে এই মানবিক কাজে অংশ নিই। কারণ “আপনার একটি রক্তদান, কারও জীবনে আনতে পারে নতুন আশা”!

প্রতিষ্ঠাতা ও সহ-প্রতিষ্ঠাতা

প্রতিষ্ঠাতা : আব্দুল্লাহ আল মাহীদ

সহ-প্রতিষ্ঠাতা : মোঃ মুন্না আহমেদ